সোনাগাজীর আমির উদ্দিন মুন্সির হাটে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমির উদ্দিন মুন্সির হাটে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আমির উদ্দিন মুন্সির হাট জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি বিএনপি নেতা মহি উদ্দিন মহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএনপি নেতা সাজল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল নেতা শেখ আনোয়ার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, বিএনপি নেতা নুর করিম মেম্বার, যুবদল নেতা নজরুল ইসলাম আরিফ ও ফেনী কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন।