সোমবার, ১৮ মে ২০২৬

সোনাগাজীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিপর্যয়

ফেনীর সোনাগাজীতে মাত্র ১ ঘন্টার কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে গাছপালা ভেঙে পড়ে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থার বিভ্রাট ঘটেছে। সোনাগাজী বাজার সহ বিভিন্ন স্থানে টিনের চাল উড়ে গেছে। 


 ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছেন। এবং সোনাগাজী বাজারে উড়ে যাওয়া টিনের চাল উদ্ধারে  সহযোগিতা করছেন।


 আজ রবিবার ১৭ ই মে সকাল সাড়ে দশটায় হঠাৎ দমকা হাওয়া সহ প্রচন্ড বৃষ্টির কারণে এই বিপর্যয় নেমে আসে।


স্থানীয় এলাকাবাসী জানায়, সকাল সাড়ে দশটার দিকে কাল বৈশাখী ঝড় আর অতি বৃষ্টিতে সোনাগাজী উপজেলা পরিষদ চত্তরের ভেতরের গাছপালা ভেঙে লন্ডবন্ড অবস্থা। সোনাগাজী থানার সামনে গাছপালা ভেঙে সড়কে পড়ছে। সোনাগাজী বাজারের বড় মসজিদের সামনের সড়কে বিভিন্ন দোকান ও বাসা বাড়ির চালের টিন উড়ে গিয়েছে। এছাড়া ও উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে ঘর বাড়ির ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের খুটি সহ লাইন ভেঙে পড়েছে। 


এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর না পাওয়া গেলেও অন্তত শাতাধিক গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

 

সোনাগাজী উপজেলা নিবাহী কর্মকর্তা ইউএনও রিগান চাকমা জানান, হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে পড়ার খবর পাচ্ছি। এখন পযন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।