সোনাগাজীতে সোনালিকা ডে সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফেনীর সোনাগাজীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোনালিকা ডে—বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে এসিআই মোটরস।
অনুষ্ঠানে ২৪০ জনের বেশি গ্রাহক, ট্রাক্টরচালক, প্রমোশন এজেন্ট, ডিলার, সেলস, রিকভারি ও সার্ভিস টিমের সদস্যসহ এসিআই মোটরসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস, ট্রাক্টর প্রদর্শনী, ফ্রি মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ, গ্রাহকদের মতামত গ্রহণ, ট্রাক্টর ডেলিভারি উৎসব, গেম শো ও সেলফি জোনসহ বিভিন্ন কার্যক্রম ছিল।
অনুষ্ঠানে ৬টি নতুন সোনালিকা ট্রাক্টর ও একটি হার্ভেস্টার ডেলিভারি দেওয়া হয়। পাশাপাশি চারটি নতুন ট্রাক্টর ও দুটি রিসেল ট্রাক্টরের বুকিং সম্পন্ন হয়।
সার্ভিস ক্যাম্পে ৩৬টি ট্রাক্টর বিনামূল্যে সার্ভিস করা হয়। এছাড়া প্রয়োজনীয় ট্রাক্টর পার্টসের ওপর ১০ শতাংশ, লুব্রিকেন্টসে ৬ শতাংশ এবং রোটাভেটর পার্টসের ওপর ৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালিকা সার্ভিস বিভাগের সার্ভিস ম্যানেজার তাজনুর ইসলাম, কুমিল্লা রিজিয়নের রিজিওনাল ম্যানেজার তানজির হৃদয়, চাঁদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনসহ এসিআই মোটরসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মতবিনিময় পর্বে গ্রাহকরা সোনালিকা ট্রাক্টর ব্যবহারের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করা, নিয়মিত ও উন্নতমানের সার্ভিস নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।