বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বারইয়ারহাটে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২নং হিঙ্গুলী ইউনিয়নের উদ্যোগে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে বিকেল ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ড বনাম ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যকার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

বারইয়ারহাট ক্রীড়া কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা ক্রীড়া কমিটির সদস্য সচিব খালেদ মাহমুদ সিয়াম এবং হিঙ্গুলী ইউনিয়ন ক্রীড়া কমিটির আহ্বায়ক পারভেজ ও সদস্য সচিব নাঈম। টুর্নামেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু এবং সদস্য সচিব নাঈম সরকারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।