বিয়ের পিঁড়িতে বসা হলো না, লালপোলে বাস দুর্ঘটনায় নিহত কাস্টমস কর্মকর্তা আব্দুল আলিমের
বিয়ের পিঁড়িতে বসা হলো না, লালপোলে বাস দুর্ঘটনায় নিহত কাস্টমস কর্মকর্তা আব্দুল আলিমের
বিয়ের জন্য চলছিল পাত্রী দেখা। স্বজনদের আশা ছিল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের কর্মকর্তা মো. আব্দুল আলিম (৪০)। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ফেনীর লালপোলে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত আব্দুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তিনি আব্দুল কাদেরের ছেলে। সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের খালাতো ভাই আরিফুল ইসলাম জানান, আব্দুল আলিম এখনো বিয়ে করেননি। তার জন্য পাত্রী দেখা হচ্ছিল। বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।
এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকারের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
মহিপাল হাইওয়ে থানার এসআই মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।