শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার উদ্যোগে ‘শরৎ আড্ডা’ অনুষ্ঠিত

সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার উদ্যোগে ‘শরৎ আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার সভাপতি সোহরাব হোসেন শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক মুয়াজ ইবনে কাশেম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, এনসিপি ফেনী জেলার আহ্বায়ক শাহ ওয়ালিউল্লাহ মানিক, সদস্যসচিব সুজা উদ্দিন সজীব এবং জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন রাফিসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজে ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।