শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষকদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বনফুল চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ মিঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক।

সমাবেশে উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন,  বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মীরসরাই সংসদ সদস্য নুরুল আমিন এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা কৃষকদল ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে। একই সাথে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় উপজেলা, ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।