ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের মা আর নেই
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের মা আর নেই
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের মা ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।