মাত্র ১০ মিনিটে একটা রোবট আরেকটা রোবটকে তৈরি করছে
চীন এমন এক কারখানা চালু করেছে, যার ভেতরে কোনো সাধারণ মানুষের আনাগোনা নেই। সেখানে দিনরাত একটানা শুধু মানুষের আকৃতির রোবট তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো কারখানাটি তৈরি করতে সময় নষ্ট করা হয়নি, এখন ঘড়ি ধরে প্রতি ১০ মিনিটে একটি করে নতুন রোবট তৈরি হয়ে বের হয়ে আসছে!
কারখানার ভেতরটা দেখলে মনে হবে কোনো ভিনগ্রহের দুনিয়া।
সেখানে ভারী মালপত্র তোলা, এক টেবিল থেকে অন্য টেবিলে নেওয়া কিংবা প্যাকেট করার মতো সব কাজগুলো পুরোনো রোবটরা নিজ হাতে করছে। অর্থাৎ এক রোবটই সেখানে জন্ম দিচ্ছে আরেক নতুন রোবটকে! মানুষের কোনো সাহায্য ছাড়াই তারা দিনরাত এই কাজ সামলাচ্ছে।
আস্ত কারখানাটাকে নিয়ন্ত্রণ করছে একটি কেন্দ্রীয় স্মার্ট কম্পিউটার সিস্টেম। কোন কাজ কখন হবে, যন্ত্রাংশ ঠিকমতো জোড়া লাগছে কি না, সব তদারকি করে সেই কম্পিউটার। আর প্রতিটি রোবটকে রাস্তায় ছাড়ার আগে টানা চার ঘণ্টা ধরে সব ধরনের কঠিন পরীক্ষা দিয়ে পাস করতে হয়। এমনকি জিনিসপত্র এক কোণা থেকে অন্য কোণায় নেওয়ার জন্যও কোনো ড্রাইভারের দরকার পড়ে না, ছোট ছোট গাড়িগুলো নিজে নিজেই ঘুরে ঘুরে মালপত্র পৌঁছে দেয়।
বছর শেষে এই এক কারখানা থেকেই বের হবে প্রায় ১০ হাজার রোবট, যারা খুব দ্রুতই বিভিন্ন বাস্তব কাজের ময়দানে নামতে যাচ্ছে।