রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

ছাত্রশিবিরের ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা।

ছাত্রশিবিরের শহর সেক্রেটারি এনামুল হক সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এবং প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম।

কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আতাহার সায়েম জিসান ও ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসার শিক্ষার্থী নুসাইবা নাবিলা মীম।

অনুষ্ঠানে জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের ফেনী শহর সাহিত্য সম্পাদক এফ আই চৌধুরী পলাশ জানান, অনুষ্ঠানে ফেনী শহর ও সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৫০০ ছাত্র-ছাত্রীকে উপহারসামগ্রী দেয়া হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইসলামী সংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করা হয়।

এছাড়া যৌথ সংগীত পরিবেশন করেন ‘লক্ষ্য প্রাণের সুর–২০১৩’-এর চ্যাম্পিয়ন হাফেজ মোশাররফ হোসাইন শরীফ।