বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের নতুন অফিসের যাত্রা শুরু

প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের গ্রাহকদের আরও সহজ ও মানসম্মত ভ্রমণসেবা দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুবাইয়ের আল রিগ্গায় হাসান ইয়াহইয়া বিল্ডিংয়ের শপ নম্বর-১২-তে ফিতা কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন অফিসটির কার্যক্রম শুরু হয়। অফিসটি ইউনিয়ন মেট্রো এক্সিট-১ ও জনতা রেস্টুরেন্টের পাশে অবস্থিত।
 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএইর কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম, মোস্তাকবাল জমজমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত, কেয়ার নেট টাইপিং সার্ভিসের ম্যানেজার খুরশেদ আলম মোল্লা, সিগমা হলিডের প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ফজলুল রহমান পাপ্পু, আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসির ম্যানেজার আবদুর রহমান সোহাগ, ফ্লাইবাজ ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, রেপিডকস এফজেডসি এলএলসির পরিচালক আব্দুল আহাদ এবং ফার্স্ট ভেনচার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের নতুন অফিসের কার্যক্রমের প্রশংসা করে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিশ্বস্ত, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব ট্রাভেল সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 

আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রহমত উল্লাহ সুমন বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। নতুন অফিসের মাধ্যমে আরও সহজে, দ্রুত ও পেশাদারভাবে গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
 

আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসি বর্তমানে ভিজিট ও ট্যুরিস্ট ভিসা প্রসেসিং সহায়তা, আন্তর্জাতিক এয়ার টিকিট, হলিডে ও গ্রুপ ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, ট্রাভেল ইনস্যুরেন্স, হজ-উমরাহ এবং বিভিন্ন ধরনের ট্রাভেল ডকুমেন্টেশন সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন অফিস চালুর ফলে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত গ্রাহকেরা আরও সুবিধাজনকভাবে এসব সেবা গ্রহণ করতে পারবেন।
 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএইর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, প্রতিষ্ঠানের গ্রাহক, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।