বুধবার, ১০ জুন ২০২৬

সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন খুরশিদ ভূঞা

সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক খুরশিদ আলম ভুঞা।

সোমবার জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়াবিদ মোহাম্মদ তারেক আজিজ।

খুরশিদ আলম ভুঞার সদস্য সচিব মনোনয়নে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে সোনাগাজীর ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।