পরশুরাম সরকারি কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অর্জন
পরশুরাম সরকারি কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অর্জন
ফেনীর পরশুরামে অনুষ্ঠিত “৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা”-তে অংশগ্রহণ করে পরশুরাম সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করেছে। উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রকল্প উপস্থাপনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা এই গৌরবজনক সাফল্য অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রতিযোগিতায় পরশুরাম সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব ফারজানা খান তামান্নার নেতৃত্বে বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর "Plastic Waste to Fuel via Pyrolysis" প্রকল্প উপস্থাপন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেরা হিসেবে নির্বাচিত হয়।