শুক্রবার, ২৯ মে ২০২৬

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামিকে প্যারোলে মুক্তি: অংশ নিলেন পিতার জানাজায় 

ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশ নিয়েছেন। 


সোমবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১ টা  পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।


মো. ইয়াসিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা মো.রফিকুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে। 


২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত বছরের ২৫ আগষ্ট  থেকে সে ফেনী জেলা কারাগারে ছিলেন।


সোমবার (০২ মার্চ) দুপুরে  তার পিতা  রফিকুল ইসলাম মজুমদার (৭৪) বার্ধক্যজনিত  কারণে নিজ বাড়িতে মারা যান। এরপর পরিবারের আবেদনের পেক্ষিতে পিতার জানাজায় অংশ নিতে  তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় জেলা প্রশাসন। 


পরবর্তীতে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পরশুরাম উপজেলার  সলিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে সকাল ১১: টায় জানাজা শেষে পিতার লাশ সলিয়া পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়।


পুলিশ সূত্র জানায়, গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র হত্যার ঘটনায় তার বিরুদ্ধে গত বছরের ১৮ আগষ্টে দায়ের করা হত্যা মামলায় ঢাকার থানমন্ডি থেকে গ্রেফতার হয়ে গত বছরের ২৫ আগষ্ট  থেকে ফেনী কারাগারে ছিলেন।তার কয়েদি নম্বর ৩১৬৯/২০২৫। 


ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকারিয়া বলেন, কারাবন্দি ইয়াসিন শরীফ মজুমদারের  পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে বিধি মোতাবেক তিন ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।