সরকার এত দ্রুত স্বৈরাচারের দিকে ধাবিত হবে, মানুষ কল্পনাও করেনি- মুজিবুর রহমান মঞ্জু
সরকারকে উদ্দেশ্য করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 'আপনারা এত দ্রুত স্বৈরাচারের দিকে ধাবিত হবেন, এটা মানুষ কল্পনাও করে নাই'। আমরা আগে মনে করেছিলাম, ক্ষমতায় গেলেই আপনারা সব ভুলে যাবেন, জনগন আপনাদের আস্তে আস্তে চিনে ফেলছে।
এত অল্প সময়ে ক্ষমতার মোহে স্বৈরাচারের দিকে যাবেন। এটা মানুষ চিন্তাও করেনি।
সরকারকে উদ্দেশ্য করে মঞ্জু আরো বলেন, 'আপনারা ভুলে গেলে চলবেনা জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলো এই গণভোটের মাধ্যমে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সর্ব প্রথম খালেদা জিয়াকে মুক্তির আদেশ দিয়েছিলেন। সেইদিন কইছিলো এই সংবিধান।
সম্প্রতি জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার (০৪এপ্রিল) বিকালে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী জনসভায় এসে ফেনী পাইলট হাইস্কুল মাঠের সমাবেশে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। সেই প্রতিশ্রুতির বিষয়টি সংসদে প্রত্যাখ্যান হলো৷
মঞ্জু আরো বলেন, এই দাবী ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবী। জেলার ১৬ লাখ মানুষের প্রাণের এই দাবী পুরণ না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে মানুষ৷
তেলের সংকটের বিষয়ে মঞ্জু বলেন, 'আমরা সরকারকে বলেছিলাম এই সংকটের বিষয়ে একটা সর্বদলীয় সংলাপের আয়োজন করতে। সরকার সেটি করেননি। একদিকে বলছেন দেশে তেলের সংকট নেই, অপরদিকে পেট্টোল পাম্পগুলোতে তেল নেই। পাম্পগুলো বন্ধ হওয়ার দশা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ তেল পাচ্ছে না। একদিকে বলছে তেলের সংকট নেই, অপরদিকে চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। এসব দ্বিচারিতা দেশের মানুষ দেখছে। দেশে হামের প্রকোপ বেড়েছে। শিশুরা মরছে সরকারের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই৷
এবি পার্টির ফেনী জেলা কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ নেতৃবৃন্দ ।