ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে ছাগলনাইয়ায় ৮ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জনের লক্ষ্যে ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার গোপাল ইউনিয়নের ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি প্রঙ্গনে -ইউনাইটেড ট্রাস্টের আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত অসচ্ছল ও কর্মপ্রত্যাশী নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই কাজ করার পাশাপাশি নিজেদের আয় করার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু সহায়তা প্রদান নয়, মানুষের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে স্থায়ীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ইউনাইটেড ট্রাস্টের অন্যতম লক্ষ্য। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে শুধু একটি উপকরণ নয়; এটি হতে পারে তার আত্মনির্ভরশীল হওয়ার পথ, পরিবারের আয়ের নতুন উৎস এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ।
ইউনাইটেড ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা ইউনাইটেড ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করে পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
“সহায়তা নয় শুধু—দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে গড়ে উঠুক আত্মনির্ভরশীল জীবন।"