শুক্রবার, ২৯ মে ২০২৬

জুলাই সনদকে প্রশ্নবিদ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপের সিক্রেট- মঞ্জু 

 এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদকে আদালতে নেয়া হয়েছে। এ সনদকে প্রশ্নবিদ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপের সিক্রেট।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদক্ষেপ ২৪'র গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছেন৷  সোমবার দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।  এবি পার্টির ফেনী জেলা কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, দলের আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল।

 

 

  মুজিবুর রহমান মঞ্জু এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতপুষ্ট আচরণ, নির্বাচনের সময় দলীয় নেতা-কর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদরা ২৪'র গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। 

 

যদিও অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে। সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহিত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিৎ জনগনের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেয়া৷