শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

COP31 ও আন্তর্জাতিক জলবায়ু ফোরামে জোরালো ভূমিকার প্রস্তুতি: উচ্চপর্যায়ের যৌথ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ঢাকা: ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31) এবং অন্যান্য বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক বহুপাক্ষিক ফোরামে দেশের অবস্থান সুদৃঢ় করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​জলবায়ু অর্থায়ন ও তহবিল: বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং ক্ষতি ও ক্ষয়পূরণ (Loss and Damage) তহবিলের দ্রুত ও ন্যায়সংগত বণ্টন নিশ্চিতকরণ।​অভিযোজন ও জীববৈচিত্র্য: বাংলাদেশের অভিযোজন কৌশল জোরদার করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক মঞ্চে কৌশলগত স্বার্থ রক্ষা।
​কূটনৈতিক সমন্বয়: আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অগ্রণী ভূমিকা বজায় রাখতে দুই মন্ত্রণালয়ের মধ্যে যৌথ ও নিবিড় কর্মপরিকল্পনা গ্রহণ।

​জনাব আবদুল আউয়াল মিন্টু, এমপি — মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
​জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি — মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
​শামা ওবায়েদ ইসলাম, এমপি — মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়।

​ড. মো: সাইমুম পারভেজ — প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন)।​ড. ফাহমিদা খানম — ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।​মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ — অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ​উভয় মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক দরকষাকষিতে বাংলাদেশের নেতৃত্ব বজায় রাখতে উভয় মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।