ফেনীতে নিরাপদ সড়ক নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিসআ’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, ফেনী
সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ফেনীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ফেনী জেলা।
১০ সেপ্টেম্বর আয়োজিত এ মতবিনিময় সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা, জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গণমাধ্যমকর্মীরা নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে মতামত দেন। তারা সড়ক দুর্ঘটনার কারণ, সড়কে বিভিন্ন অনিয়ম, সড়ক ব্যবস্থাপনার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিসআ’র বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি একেএএম আব্দুর রহিম, দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়াপয়গামের সম্পাদক মো. এনামুল হক পাটোয়ারী, ডিবিসি ও দ্য অবজার্ভারের প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, এখন টিভির স্টাফ রিপোর্টার সোলায়মান ডালিম হাজারী এবং দৈনিক নয়াপয়গামের নিজস্ব প্রতিনিধি ফখরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামিম, দৈনিক স্টারলাইনের বার্তা সম্পাদক নুরুল্লাহ কায়সার, দেশ রূপান্তর ও চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি সফিউল্লাহ রিপন, দীপ্ত টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, আরটিভির প্রতিনিধি এমএ আকাশ, বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ মামুন, আমার দেশের ফেনী প্রতিনিধি ইউসুফ আলী, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজাহালাল ভূঁইয়া এবং চ্যানেল ওয়ানের প্রতিনিধি মোহাম্মদ রতন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময়ের স্টাফ রিপোর্টার শহীদ ইসলাম, ফেনীর প্রত্যয়ের প্রতিনিধি তানজিদ শুভ, ফেনী প্রান্তরের প্রতিনিধি সিরাজুল হক টিপু, ফেনী তালাশের প্রতিনিধি আলমাস সাহারিয়ার শিশির, ফেনী অনলাইন সমাচারের প্রতিনিধি এম কাউসার, আজকের ফেনী.কম-এর সম্পাদক এমদাদুল হক রুবেল, দৈনিক ফেনীর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মুরাদ, গ্লোবাল টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, জি টিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, সত্যের অনুসন্ধান ২৪-এর প্রতিনিধি চুমকি আক্তার, ফেনীর কণ্ঠের প্রতিনিধি সাজ্জাদ হোসেন এবং ফেনীর প্রত্যয়ের প্রতিনিধি হারুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নজির আহমেদ গ্রুপের চেয়ারম্যান নূর আজম এবং ফেনী ইউসিসি (বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং), ফেনী শাখার পরিচালক লোকমান হোসাইন সুমনসহ নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ফেনী জেলার দায়িত্বশীল ও সদস্যরা।
সভায় উপস্থিত সবাই নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।