চট্টগ্রামের বন্যাদুর্গত দেড় শতাধিক পরিবারের পাশে মধুয়াই ফাউন্ডেশন
ফেনী ৭ নং বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের প্রবাসী,স্থানীয় ব্যবসায়ী দের আর্থিক সহযোগিতায় মধুয়াই ফাউন্ডেশন এর মানবিক উদ্যোগের অংশ চট্টগ্রামের ব*ন্যাকবলিত সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সংগঠক সাকিবের সহযোগিতায় প্রায় দেড় শতাধিক অ-সহায় পরিবারের মাঝে খাদ্য, নগদ টাকা, ওষুধ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মধুয়াই ফাউন্ডেশন ২৪শের ফেনীর বন্যা, শেরপুরের বন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফাউন্ডেশনের সদস্যগণ দু*র্যোগে ক্ষ*তিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী সহ নগদ টাকা ও ঔষধ তুলে দেন।এ সময় মধুয়াই ফাউন্ডেশন এর সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া জানান, ব*ন্যাদুর্গত মানুষের ক"ষ্ট লা'ঘবে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্ম যদি এই সব স্বেচ্ছাসেবী সংগঠনে মানবিক কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে মাদক আসক্ত এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ প্রজন্ম রক্ষা পাবে।
উক্ত মানবিক কাজে অংশগ্রহণ করেন মধুয়াই ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন লিমন ভূঁইয়া,দপ্তর সম্পাদক দিদার, ছাত্র বিষয়ক সম্পাদক এমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শুভ, সিনিয়র সদস্য বাবর আলী, দেলোয়ার হোসেন, ফ্রান্স প্রবাসী হাসান, সোহেল আহমদ, সদস্য বাধান মিয়াজী, আরাফাত হোসেন ভূঁইয়া, আসিফ, পিয়াস , আশিক , রাকিব, বাবু, আলিফ।
স্থানীয়রা এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দু*র্যোগকালে অ-সহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মধুয়াই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।