বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর লালপোলে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ফেনীর লালপোলে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ফেনী সদর মডেল থানাধীন লালপোল এলাকার চট্টগ্রামগামী স্টারলাইন কাউন্টারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন সাইফুদ্দিনের কলোনির বাসিন্দা নাজমা বেগম ওরফে নাছিমা (৪৫) এবং একই এলাকার শরিফা বেগম (৩৩)। 

পুলিশের আরো জানায়, উদ্ধার করা গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।