রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনীতে ডিবির অভিযানে ৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

ফেনী শহরে অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পিটিআই স্কুলের বিপরীত পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিল্লাহ হোসেন (২৪), মো. রেজাউল করিম (২৪), মো. রুবেল হোসেন (২২) ও হৃদয় (২২)। তাঁদের মধ্যে বিল্লাহ হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়, রেজাউল করিম ও রুবেল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলায় এবং হৃদয়ের বাড়ি ফেনী সদর এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।