ফেনীর ৬ উপজেলা ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে ফেনীর টাইমস.কম
জেলার স্থানীয় সংবাদ কাভারেজ আরও বিস্তৃত ও কার্যকর করতে অনলাইন ফেনীর টাইমস.কম-এ ছয় উপজেলা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস অথবা স্নাতক অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর শুদ্ধ বাংলা উচ্চারণ, স্মার্ট বাচনভঙ্গি ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি স্টোরিটেলিং ও রিপোর্টিংয়ে পারদর্শিতা, মোবাইল জার্নালিজম (মোজো), বেসিক ভিডিও এডিটিং এবং লাইভে কথা বলার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ছবি ও ভিডিও ধারণ এবং দ্রুত সংবাদ পাঠানোর সক্ষমতা থাকলে তা প্রার্থীর জন্য অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
সিভি পাঠানোর ঠিকানা:
📧 news@fenirtimes.com
📞 যোগাযোগ: ০১৮৪৮৩১৮৪০২
ফেনীর টাইমস.কম—সত্যের সাথে সব সময়।