চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম. অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফেনীর সন্তান অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম. অ্যাসোসিয়েশন' এর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেনীর সন্তান অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহ মুহাম্মদ ইজাজ রহমান ও সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এর আগে ১৯ জানুয়ারি সংগঠনের সদস্যদের এক সাধারণ সভায় ঐক্যমত্যের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিটি সংগঠনের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব সৈয়দ মুহাম্মদ তাজরুল হোসেন ও মাননীয় বিচারপতি জনাব মো. রেজাউল করিম।
এ বিষয়ে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘ আমাকে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমার চেষ্টা থাকবে সদস্যদের কল্যাণের পাশাপাশি দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় এসোসিয়েশনের পক্ষ থেকে সর্বোচ্চ ভুমিকা পালন করার'
এ জন্য তিনি সবার নিকট দু'আ প্রার্থনা করেন।
অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪তম ব্যাচে ভর্তি হন। সেখান থেকে এলএল.বি(অনার্স) ও এলএল.এম. সম্পন্ন করে প্রথমে চট্টগ্রাম ও ঢাকা জজ কোর্ট এবং পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।
বর্তমানে তিনি ল ফার্ম 'দ্যা লিগ্যাল হাব' এর হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া।