বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আত্মপ্রকাশ; আহবায়ক শাকিল সদস্য সচিব রনি
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর তথা বৃহত্তর নোয়াখালীর সৎ, উদ্যমী ও সাহসী সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে "বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি"। এতে আগামী এক বছরের জন্য বাংলাভিশন এর সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল কে আহবায়ক এবং ঢাকা মেইল এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি কে সদস্য সচিব করা হয়।
২১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানী পুরানা পল্টনের একটি রেষ্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে এর আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম মানিক।
এসময় তারা জানান, বাড়ি বৃহত্তর নোয়াখালী (ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর) কিন্তু দেশ ও প্রবাসের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন এমন সৎ, উদ্যমী এবং সাহসী সাংবাদিকদের নিয়ে মূলত বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি এর পথচলা শুরু হয়েছে। এ সংগঠনের মূল লক্ষ এবং উদ্দেশ্য হলো গতানুগতিক ধারার বাহিরে নামমাত্র সংগঠন না হয়ে কর্মক্ষেত্রে নিজেদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা, সাংবাদিকতা পেশায় আসা নতুনদের সঠিকভাবে গাইডলাইন করা সহ সুখে দুঃখে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিকদের পাশে দাঁড়ানো। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর সমস্যা, সম্ভাবনা সহ সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা পালন করবে এই সংগঠন।
বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আহবায়ক কমিটি'র সদস্য হিসেবে রয়েছেন, সোলাইমান হাজারী ডালিম (এখন টেলিভিশন), সবুজ আলম ফিরোজ (দৈনিক ইত্তেফাক) শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান), ফয়সাল মাহমুদ (যমুনা টেলিভিশন), আশরাফুল আমীন (দৈনিক আমার দেশ), আবদুল আজীজ জুয়েল (সময় টিভি), মোজাম্মেল হোসেন (প্রাইম নিউজ) ওয়ালিদ সাকিব (স্টার নিউজ) হারু অর রশীদ (বিডি২৪লাইভ) রাকিব হোসেন আপ্র (একাত্তর টেলিভিশন), আল আমীন ফয়সাল (রেডিও ক্যাপিটাল) জুনাইদ আল হাবিব (দৈনিক কালের কন্ঠ), আবদুর রাজ্জাক (অর্থ দিগন্ত), সাদ্দাম হোসেন (বিটিভি), সাইফুল ইসলাম (প্রবাসের সাতকাহন), সোহেল (জিটিভি), আবদুর রহমান (দ্যা ডেইলি ক্যাম্পাস), আবদুল্লাহ আল জাহেদ (দৈনিক খোলা কাগজ), মোরশেদ আলম (বাংলাভিশন) মাহমুদ বাপ্পি (প্রবাস কথা) মিফতাহ উদ্দিন গালিব (জিটিভি), রহমত উল্লাহ (সময়ের কন্ঠস্বর), আবদুল্লাহ আল নোমান (দৈনিক প্রথম আলো), মাহবুবুর রহমান (ঢাকা মেইল), মাসুদ সালেম (এনটিভি) আবুল কালাম (দৈনিক কালবেলা) জায়েদুল হক সোহেল (দেশ টিভি), হোসাইন মাহমুদ (দৈনিক নিরপেক্ষ), আমির হোসেন ফরহাদ (এশিয়া পোষ্ট), জাহিদুল আলম রাজন (এনটিভি), মুহাম্মদ আজহার (দ্যা ডেইলি ক্যাম্পাস), মিরাজ উদ্দিন (বিটিভি), আবদুল কবির ফারহান (বনিক বার্তা), ইমরান হোসেন (গ্লোবাল টেলিভিশন), ইমাম উদ্দিন (নোয়াখালী টিভি, মাহবুবুর রহমান (এনপিবি), ইমতিয়াজ (এশিয়া পোষ্ট)।