শনিবার, ২ মে ২০২৬

লেন্সের পেছনের অন্ধকার: মে দিবসে ফটো সাংবাদিকদের না বলা কথা

সবাই যখন উৎসবে বা আন্দোলনে মেতে ওঠে, ফটো সাংবাদিকরা তখন ব্যস্ত থাকেন সেই মুহূর্তটিকে ফোকাস করতে। ইতিহাসের সাক্ষী হয়ে তারা আমাদের রঙিন ছবি উপহার দেন, কিন্তু সেই ফ্রেমের পেছনের মানুষগুলো আজ চরম অবহেলিত।

​রোদ, বৃষ্টি বা সংঘাত কোনো কিছুই তাদের থামাতে পারে না। অথচ দিনশেষে তাদের শ্রমের সঠিক মূল্যায়ন হয় না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও অধিকাংশের নেই কোনো বীমা বা উন্নত চিকিৎসার নিশ্চয়তা।

​ডিজিটাল যুগে ছবির গুরুত্ব বাড়লেও কারিগরদের সম্মানী নামমাত্র। বর্তমান বাজারে যা দিয়ে সংসার চালানো এক অসাধ্য সংগ্রাম। অভিজ্ঞতার মূল্যায়ন না করে অনেক প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের তালিকায় প্রথমেই রাখা হয় এই মানুষগুলোকে।

যে আঙুল নিখুঁতভাবে ক্যামেরার শাটার টিপে ইতিহাস ধরে রাখে, সেই আঙুলটি আজ অভাব আর অনিশ্চয়তায় কাঁপছে। মে দিবসে শুধু ছবি নয়, ছবির পেছনের মানুষগুলোরও ন্যায্য অধিকার, সম্মান এবং পারিশ্রমিক নিশ্চিত হোক।

​লেন্সের পেছনের সকল লড়াকু মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 

মুহাম্মদ দুলাল তালুকদার। 
সাধারণ সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখা।