শনিবার, ২৩ মে ২০২৬

সাইবার সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করলো ফেনীর টাইমস.কম

ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় নতুন এক অর্জনের স্বাক্ষর রাখলো অনলাইন সংবাদ মাধ্যম ফেনীর টাইমস.কম। 

আন্তর্জাতিক অংশীদারিত্বে আয়োজিত “Cyber Hygiene Training” সফলভাবে সম্পন্ন করে প্রতিষ্ঠানটি সাইবার সিকিউরিটি সার্টিফিকেট অর্জন করেছে।
সাইবার নিরাপত্তা বিষয়ক এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় APAC Cybersecurity Fund, The Asia Foundation ও SAJIDA Foundation এর উদ্যোগে। এতে অংশীদার হিসেবে যুক্ত ছিল CyberPeace Institute এবং Global Cyber Alliance। পুরো কার্যক্রমে সহায়তা প্রদান করে Google.org।
প্রশিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, ডিজিটাল মিডিয়া সুরক্ষা, অনলাইন ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাইবার সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় ফেনীর টাইমস.কমের ওয়েবসাইট ও ফেসবুক পেজের ডাটা সিকিউরিটি ব্যবস্থা, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা এবং সার্ভার নিরাপত্তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ডিজিটাল যুগে সংবাদমাধ্যমের জন্য তথ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠকদের তথ্য সুরক্ষা, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম এবং বিশ্বস্ত সংবাদ পরিবেশ নিশ্চিত করতে ফেনীর টাইমস.কম সবসময় আধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে আসছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা সক্ষমতা আরও উন্নত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এ বিষয়ে ফেনীর টাইমস.কমের সম্পাদক জাহিদুল আলম রাজন বলেন, “ডিজিটাল সাংবাদিকতার এই সময়ে সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি পাঠকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই অর্জন আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”
ফেনীর টাইমস.কমের নির্বাহী সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, “আমরা সবসময় আধুনিক ডিজিটাল নিরাপত্তা নীতিমালা অনুসরণ করে কাজ করছি। এনক্রিপশন ব্যবস্থা, তথ্য সুরক্ষা এবং অনলাইন সেফটি প্রোটোকলকে আরও শক্তিশালী করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

এই অর্জনের মাধ্যমে ফেনীর টাইমস.কম ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সচেতনতার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করলো।