শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফেনীরটাইমসের পাঠক শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা

ফেনীর টাইমস.কম পরিবারের পক্ষ থেকে সম্মানিত সকল পাঠক, দর্শক ও ভিউয়ারদের জানাই পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩-এর আনন্দঘন ও শুভক্ষণে আমাদের প্রত্যাশা-সবার জীবন ভরে উঠুক শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও নতুন সম্ভাবনায়।
একটি গণমাধ্যম হিসেবে ফেনীর টাইমস সব সময় সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অটল ও আপসহীন। আমাদের বিশ্বাস—সত্যনিষ্ঠতাই একটি সংবাদমাধ্যমের সর্বোচ্চ শক্তি এবং নৈতিক দায়িত্ব।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণমাধ্যমের মূল ভিত্তি।
নতুন বছরে আমাদের অঙ্গীকার—সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কণ্ঠস্বরকে সর্বদা সামনে রাখা।
শুভ নববর্ষ ১৪৩৩ 🎉
ফেনীর টাইমস.কম
সত্যের সাথে সবসময়।