ফেনীতে বাস-এম্বুলেন্স ও মটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত, আহত ৫জন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস এম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়েছে, এতে গুরুতর আহত হয় আরও ৫ জন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হলে পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। রোববার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল।
এমতবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়।
তার কিছুক্ষণ পর বেপরোয়া গতীতে আসা দোয়েল পরিবহনের একটি বাসনপেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস-এম্বুলেন্স- মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হয়। ৫ জন আহত হয়। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।