ফেনীতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া সেই শিক্ষিকাকে জাতীয় ক্রীড়াঙ্গনে কাজের আহ্বান
ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালে ইসির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দুইটা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
পূর্বের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেইবার ভোট পড়েছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।
৩০০ আসনের মধ্যে গতকাল ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত থাকে।