ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। বাবা ও বোন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ১০ মে, দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার মাদকাসক্ত ছেলে রাফি তার মা লাকি বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। তার মা টাকা দিতে না চাইলে প্রথমে মাকে ছুরিকাঘাত করে পরে তার বাবা মোস্তফা ও কন্যা মিথিলা লাকি আক্তারকে বাঁচাতে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির মা লাকি বেগমকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত বাবা মোস্তফা ও বোন মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।