সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ; অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফেনী সদরের শর্শদীতে মাটি পরিবহনে চাঁদা দাবি করায় বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সাইফুদ্দিন শিবলুর পরিবারের সদস্যদের মারধর ও বসতভিটায় আগুন জ্বালিয়ে  সপরিবারে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে নির্দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের উত্তর ফতেহপুর  জাহাঙ্গীর আলমের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিবলুর বসত ভিটা ও পাকের ঘর।

শিবলু ও তার পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে স্থানীয় স্টারলাইন ফার্ম সংলগ্ন একটি ব্রিক ফিল্ডে মাতৃ পরিবহনের গাড়ি আটকে চাঁদা দাবি করে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু ও স্থানীয় দেলোয়ার হোসেন সওদাগর, রনি আলাউদ্দিন, শুভ, রনি সহ বেশ কয়েকজন। 

এই ঘটনার পর শুক্রবার সকালে তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে দফায় দফায় হামলা চালায় তারা। 

পরবর্তীতে সন্ধ্যায় পেট্রোল ঢেলে বসতভিতাও পাকের ঘরে আগুন লাগিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই শিবলুর বসতবাড়ি এবং পাকের ঘর সম্পূর্ণ বশীভূত হয়ে যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি থানায়। অভিযোগ পেলে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।