ফেনীতে শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর লেমুয়ায় ফসলি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে ফসলি জমির মাটি কাটার সময় মো. কামাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি লেমুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাদপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আসাদ উল্লাহ এবং মাতা শরীফা খাতুন। পরবর্তীতে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।